অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ে অংশীজনের ও তথ্য অধিকার আইন-২০০৯” বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত সালথায়।

 


অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ে অংশীজনের ও তথ্য অধিকার আইন-২০০৯” বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত সালথায়।
(ফরিদপুর) প্রতিনিধি:

সালথায় “অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ে অংশীজনের ও তথ্য অধিকার আইন-২০০৯” বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুন) বেলা ১০ টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে ও সালথা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার ব্যাবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে সালথা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন), আবুল বায়েছ মিয়া।
আলোচক  হিসাবে শায়লা ইয়াসমিন, উপসচিব (প্রশাসন), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বিশেষ অতিথি হিসাবে মোঃ ওয়াদুদ মাতুব্বর, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সালথা, ফরিদপুর, এস.এম. ইমাম রাজী (টুলু), জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, ফরিদপুর উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মচারী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ, স্থানীয় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, এনজিও কর্মকর্তা, ব্যবসায়ীবৃন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী।
উপস্থিত বক্তারা “অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ে অংশীজনের ও তথ্য অধিকার আইন-২০০৯” অবহিতকরণে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এসময়, জনদূর্ভোগসহ সহ যেকোন সমস্যার জন্য গুগলে গিয়ে "অভিযোগ প্রতিরোধ ব্যাবস্থা" লিখে সার্চ দিয়ে অভিযোগ করার নিয়ম কানুন প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়।

Post a Comment

0 Comments