কৃষি খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধির জোর দাবি কৃষক সমিতির।

 


কৃষি খাতে বাজেট বৃদ্ধির জোর দাবি কৃষক সমিতির।

কৃষি বাঁচাও কৃষক বাঁচা ও দেশ বাঁচাও এই স্লোগানকে ধারণ করে কৃষি ও কৃষকের অধিকার অাদায়ের অন্যতম জাতীয় সংগঠন বাংলাদেশ কৃষক সমিতি সদ্য ঘোষিত জাতীয় বাজেট ২০২১-২২ অর্থবছরে পূর্বের ন্যায় কৃষক বঞ্চিত হয়েছে এবং কৃষি খাতে বাজেট বরাদ্দ ক্রমান্বয়ে হ্রাস করা হচ্ছে যেটি বাংলার কৃষক সমিতি মেনে নিতে পারবে না।
 কৃষি বাজেট বরাদ্দ বৃদ্ধিসহ কৃষকের অধিকার অাদায়ের দাবি নিয়ে অাজ মানিকগঞ্জ প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ কৃষক সমিতি মানিকগঞ্জ জেলা কমিটির অায়োজনে সকাল ১১.০০-১.০০ ঘটিকা পর্যন্ত প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 মানববন্ধনে কৃষক সমিতি জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড শংকর প্রসাদ ভৌমিক এর সভাপতিত্ব ও সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড কাজী সাজ্জাদ জহির চন্দন।
বিশেষ অতিথি হিসেবে অারো বক্তব্য রাখেন কৃষক সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. অাজাহারুল ইসলাম অারজু, সহ সভাপতি ইঞ্জিনিয়ার নিমাই গাঙ্গুলী, সাংগঠনিক সম্পাদক এম জাহিদ খান, নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্র নেতা কমরেড মানবেন্দ্র দেব, নির্বাহী সদস্য কমরেড রোমান হায়দার, সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মুজিবুর রহমান মাস্টার, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক কমরেড সেতোয়ার হোসেন খান, যুব নেতা অারশেদ অালী মাস্টার ও ছাত্র ইউনিয়ন জেলা সাধারন সম্পাদক রাসেল হোসেন প্রমুখ।


 বক্তারা অারো বলেন বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে সরকারি প্রণোদনা কৃষি কার্ড ধরে কৃষকের নিজস্ব হিসাবে দিতে হবে।
বজ্রপাতে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার অাওতায় অানতে হবে।সহজ শর্তে কৃষি ঋণ প্রদানসহ এনজিও ঋণ মওকুফ কর,ক্রয়কেন্দ্র চালু কর,কৃষক পেনশন ও পল্লী রেশনিং পদ্ধতি চালু করাসহ কৃষি প্রাণবৈচিত্র্য সুরক্ষায় একটি স্থায়ীত্বশীল কৃষি ব্যাবস্থা বিনির্মানের অান্দোলন সংগ্রামে সামিল হওয়ার জন্য সকলের প্রতি অাহবান জানানো হয়।

Post a Comment

0 Comments