বেনাপলে ইয়াবাসহ মাদক পাচার কারী আটক।

 


বেনাপলে ইয়াবাসহ মাদক পাচার কারী আটক।
 যশোরের বেনাপোলে ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে ডিবি পুলিশের কর্মকর্তা । যশোরের বেনাপোলে ৫০ ইয়াবা ট্যাবলেট সহ একটি কাভার্ড ভ্যান এবং সিরাজুল ইসলাম সিহাব (২২) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানায়।

 মঙ্গলবার (১৫ জুন) সকালের দিকে বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে। আটকৃত সিহাব হোসেন যশোর কোতয়ালী থানার চাউলিয়া রুপদিয়া গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে বলে জানানো হয়েছে।

 যশোর জেলার গোয়েন্দা শাখার ইনচার্জ সোমেন দাশ জানান, মাদক বেচাকেনার গোপন সংবাদে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি কাভার্ড ভ্যান (যশোর ন-১১-১২০৫) সিহাবকে হোসেনকে আটক করা হয়। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে বলে জানান কর্মকর্তা। তিনি আরও জানান, আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে, মাদক পাচার আইনে তার বিচার হবে বলে জানানো হয়।

Post a Comment

0 Comments