নারীরাই পারে বাল্য বিবাহ প্রতিরোধ করতে।
"নারী পুরুষে বৈষম্য হ্রাস করি, নারীবান্ধব সমাজ গড়ি"। অাজ সকাল ১১.০০-১.০০ ঘটিকা পর্যন্ত বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর অায়োজনে বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ সেবাদাতা প্রতিষ্ঠানের সাথে মানিকগঞ্জ সিংগাইর অঞ্চলের গোলড়া অাবাসন ১ও ২ এর কমিউনিটি পর্যায়ে সংলাপ মতবিনিময় ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গোলড়া নারী উন্নয়ন সমিতির সভাপতি বেগম ছাহারা খাতুনের সভাপতিত্বে ও বারসিক প্রকল্প সহায়ক রিনা অাক্তার এর সঞ্চালনায় কর্মসূচির ধারণাপত্র পাঠ করেন বারসিক প্রকল্প সহায়ক অাছিয়া অাক্তার।
অালোচনায় অংশগ্রহণ করেন সিংগাইর পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর জনাব পারুল অাক্তার।সংলাপে অারো অংশগ্রহন করেন সংগঠনের নারী নেত্রী সুফিয়া অাক্তা,অায়শা খানম প্রমুখ।
সংলাপ ও মতবিনিময় বলা হয় পারিবারিক ও সামাজিকভাবে এখন ডিজিটাল কায়দায় নারী নির্যাতন ও বাল্য বিবাহ হচ্ছে। নারীরা সংগঠিত না হলে এগুলো রোধ করা সম্ভব নয়। অাসুন ঐক্যবদ্ধ হই, বেশিকরে পরিবেশবান্ধব গাছ লাগাই নিজে বাঁচি দেশকে বাঁচাই পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখি।




0 Comments
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিউজে মন্তব্য করার জন্য। আপনার মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ সুতরাং কোন প্রশ্ন থাকলে করতে পারেন।