দুই লক্ষাধিক শিশুকে এবার ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়াতে যাচ্ছে শেরপুর।

    


দুই লক্ষাধিক শিশুকে এবার ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়াতে যাচ্ছে শেরপুর

 
শেরপুর প্রতিনিধিঃ

ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ এই স্লোগানকে সামনে রেখে  শেরপুরে আগামী ৫ জুন থে‌কে ১৯জুন পর্যন্ত  জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

প্রতিবার বছরে দু’বার করে খাওয়ানোর কথা থাকলেও  এবার দিনব্যাপী এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হলেও এবার করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পেইনের দুই সপ্তাহ করা হয়েছে বলে জানা গেছে।

এ কর্মসূচির আওতায় এবার ৬ থেকে ১১ মাসের কম বয়সী ২৩ হাজার ১শ ১৭জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাসের কম বয়সী ১ লাখ ৮১ হাজার ৯শ ৮৪ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুলসহ মোট ২লক্ষ ৫ হাজার ১শ ১জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানা গেছে । এছাড়া ১ হাজার ৩৪৬টি টিকাদান কেন্দ্রের ২ হাজার ৬৯২ জন সেচ্ছাসেবকের সহায়তায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে আশা ব্যাক্ত করেন।

বুধবার (২ জুন ২০২১) শেরপুর জেলা সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভায়  এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. একে এম আনোয়ারুর রউফ।

সভায় আরো জানানো হয়, ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ল্যাবরেটরিতে পরীক্ষিত ও সুরক্ষিত । এটা শিশুর জন্য সম্পূর্ণ নিরাপদ। ভিটামিন ‘এ’ নিয়ে প্রচারিত গুজবে কান না দেয়ারও আহ্বান জানানো হয় । সেইসঙ্গে সব অভিভাবককে স্বাস্থ্যবিধি মেনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে আশার জন্য নির্ধারিত বয়সের মধ্যে সব শিশুকে কাছের টিকাদান কেন্দ্রে নিয়ে আসার জন্য অনুরোধ জানানো হয়।

সিভিল সার্জন আরও জানান, টিকা খাওয়ানোর পূর্বে অভিভাবক ও শিশুর করোনার স্ক্রিনিং পরীক্ষা করা হবে। সেইসাথে স্বাস্থ্যকর্মীদেরও স্ক্রিনিং করা হবে।

মতবিনিময় কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. আকরাম হোসেন। কর্মশালায় শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান ও সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন সহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। 

সূত্র ঃদৈনিক বাংলা নিউজ অনলাইন পোর্টাল

Post a Comment

0 Comments