যশোরে ৪ কেজির বেশি গাঁজাসহ ২ যুবকে গ্রেফতার

 


ডেস্ক রিপোর্ট:

যশোরে ৪ কেজির বেশি গাঁজাসহ ২ যুবকে গ্রেফতার

যশোরের জেলার শার্শা থানা এলাকায় ৪ কেজির বেশি গাঁজাসহ দুই যুবকে আটক।

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী এলাকা শিকেরপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৪ কেজির বেশি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে নাভারন গোড়পাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা। ঔ সময় গাঁজা পাচারের কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ইজিবাইকও আটক করে পুলিশ।

রোববার (২০ জুন২০২১) ভোরে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় বলে জানা যায়।

গ্রেফতারকৃতরা হলেন- বেনাপোল পোর্ট থানার অন্তর্ভুক্ত ঘিবা গ্রামের মৃত হাসেম আলীর ছেলে ফারুক হোসেন (২৭) এবং একই থানার অন্তগত ধান্যখোলা গ্রামের মৃত ওসমান আলী বিশ্বাসের ছেলে শুকুর আলী বিশ্বাস (৩৫) কে আটক করা হয়েছে।

এই দিকে গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ এজাজুর রহমান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে শিকেরপুর এলাকায় ইজিবাইকে করে গাঁজার চালানের খবর পেয়ে অভিযান পরিচালনা করে পুলিশ। এবং এ সময় ইজিবাইক তল্লাশি করে চার কেজির বেশি গাঁজাসহ ২জনকে গ্রেফতারকরে করে।

গ্রেফতারকৃত দুইজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শার্শা থানায় পাঠানো হয়েছে বলে জানানো হয়।
তিনি আরও জানান, আটককৃতরা এর আগেও একইভাবে পাচার করে যাচ্ছে।

Post a Comment

0 Comments