বেনাপলে এক ফকিরের’ বাড়ি থেকে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা গাছ উদ্ধার।
বেনাপলে এক‘ফকিরের’ বাড়িতে গাঁজার গাছের সন্ধান পাওয়া গেছে।
যশোর বেনাপোলের রঘুনাথপুরের পশ্চিমপাড়া গ্রাম থেকে বিপুল পরিমাণ গাঁজার গাছ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
রোববার (১৩ জুন২০২১) সকালের দিকে ওই গ্রামের হযরত আলী ওরফে হজো ফকিরের বাড়িতে গোয়াল ঘরের পিছন থেকে বিপুল পরিমাণ গাঁজার গাছ উদ্ধার করা হয়।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাসুম বিল্লাহর নেতৃত্বে পুলিশ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজা গাছ উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হজো ফকির পালিয়ে যান বলে জানানো হয়েছে। এই দিকে তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
ওসি আরও জানান, হজো ফকির কে ধরার জন্য আমরা অভিযান পরিচালনা করছি, ধরতে পারলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


0 Comments
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিউজে মন্তব্য করার জন্য। আপনার মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ সুতরাং কোন প্রশ্ন থাকলে করতে পারেন।