বাংলাদেশি নারী স্পেনে ধর্ষনকারীর পুরুষাঙ্গ কেটে দিলেন।




বাংলাদেশি নারী স্পেনে ধর্ষনকারীর পুরুষাঙ্গ কেটে দিলেন।

এক বাংলাদেশি নারী স্পেনে এবার এক মালিকের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে, জানা গেছে ঐ নারীকে গ্রেফতার করে  বাংলাদেশি নারীর বিরুদ্ধে অভিযোগ করেন । অভিযুক্ত ওই নারীর দাবি করেছেন , ধর্ষণের হাত থেকে বাঁচতেই এ কাজ করেছেন বলে স্বীকার করেন । তিনি ওই মালিকের  বারটিতেই কাজ করতেন বলে জানানো হয়েছে  । গতকাল মঙ্গলবার মধ্যরাতে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয় গণমাধ্যমে জানিয়েছে, আটকের পর ওই নারীকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে । এবং তার পরিচয় খুঁজতে গিয়ে দেখা গেছে, তিনি বাংলাদেশি প্রবাসী নারী কর্মী। দেশটির অন্যতম বড় শহর বার্সেলোনার কাছে সান্ট আন্দ্রেউ দে লা বার্সা এলাকার একটি বারে কাজ করতেন ঔ নারী।

স্প্যানিশ দৈনিক (এআরএ) এক সংবাদে  জানিয়েছে, ভুক্তভোগী নারী বলেছেন, তাকে একাধিকবার ধর্ষণ করেছেন এর আগে বারের মালিক। ঘটনার দিন আবারও তাকে জোর পূর্বক শারীরিক সম্পর্কে বাধ্য করতে যান তিনি।

এদিকে দেশটির মোসোস ডি এস্কুড্রা পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ওই নারীকে বুধবার সকালের দিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি নিজের মালিক সম্পর্কে যে দাবি করেছেন, সে বিষয়ে তদন্ত চলছে। তিনি এখন হাসপাতালে রয়েছেন বলে জানা গেছে,  কথা বলার মতো যথেষ্ট সুস্থ হলে জিজ্ঞাসাবাদ করা হবে।
তবে বাংলাদেশের হাইকমিশনার থেকে  এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি ঘটনা সম্পর্কে।

Post a Comment

0 Comments