নারায়ণগঞ্জ ইপিজেড এলাকায় শ্রমিকদের বেতনের দাবিতে বিক্ষোভ।
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে ফ্যাশন সিটি গার্মেন্টস-এর শ্রমিকরা বেতনের দাবীতে আন্দোলন করেছে। আজ শনিবার ১২ই জুন সকাল থেকে এ আন্দোলন শুরু করেছে ।
জানা গেছে, ফ্যাশন সিটি শ্রমিক এর ন্যায্য মজুরি টাকা এবং মাসিক বেতন যথাসময়ে না দেওয়ার কারনে সকল নারী পুরুষ একত্রিত হয়ে আন্দোলন করছেন বলে জানা যায় । শ্রমিকদের সকল দাবি মেনে নিলে তারা তাদের আন্দোলন বন্ধ করবেন বলে জানায়।
ফ্যাশন সিটি গার্মেন্টস-এর শ্রমিক রহিমা জানান, ফ্যাশন সিটি আমরা দীর্ঘ দিন ধরে কাজ করে আসছি, কিন্তু প্রতি মাসে মালিক পক্ষ আমাদের যথাসময়ে টাকা/বেতন প্রদান করছে না।
এইদিকে, ফ্যাশন সিটি গার্মেন্টস এর জি এম এর সাথে আলাপ করতে চাইলে তিনি আমাদের গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি।
বেতন না পাওয়া পর্যন্ত শ্রমিক রা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা করেছে।


0 Comments
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিউজে মন্তব্য করার জন্য। আপনার মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ সুতরাং কোন প্রশ্ন থাকলে করতে পারেন।