ময়মনসিংহে ৬৮ বছর বয়সের বৃদ্ধের ইসলাম ধর্ম গ্রহণ।

 


 ময়মনসিংহে ৬৮ বছর বয়সের  বৃদ্ধের  ইসলাম ধর্ম গ্রহণ।


ময়মনসিংহ জেলা প্রতিনিধি।

ময়মনসিংহ জেলার, তারাকান্দা উপজেলায়,বিসকা ইউনিয়নের বিসকা গ্রামের শ্রী সন্তোষ চন্দ্র সরকার(৬৮)নিজের ইচ্ছায় জীবনের শেষ প্রান্তে এসে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে কালিমা পড়ে স্বহিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

 জানা যায়-উপজেলার বিসকা গ্রামে আদিকাল হতেই শ্রী সন্তোষ চন্দ্র সরকার স্ব স্ব ধর্ম নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিল এবং বাংলাদেশ রেলওয়ে পয়েন্ট ম্যান হিসেবে যোগদান করে চাকরীতে নিজ এলাকায় বিসকা রেলষ্টেশনে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে প্রায় ৯ বছর আগে বার্ধক্য জনিত কারনে চাকুরী থেকে নিজ ইচ্ছায় অবসর গ্রহন করেন তিনি।

গত ১০/০১/২০২১ ইং তারিখে তিনি মনস্হির করেন তার নিজ হিন্দু সনাতন ধর্ম ত্যাগ করে নওমুসলিম হয়ে বাকি জীবনটা পুণ্যের আশার ইহকাল ও পরকালের পাতেয় হয়ে শান্তির আশায় ধর্ম ত্যাগ করবেন।সে আশা নিয়ে জেলা ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সমক্ষে এফিডেভিট মূলে তার নিজ ধর্ম হিন্দুু সনাতন ত্যাগ করে

 নওমুসলিম হয়েছেন। তিনি বলেছেন আমি শ্রী সন্তোষ চন্দ্র সরকার(৬৮)জন্ম তারিখ ১২/০১/১৯৫৩ ইং পিতা মৃত আনন্দ চন্দ্র সরকার মাতা ব্রজবাসী সরকার সাং বিসকা উপজেলা তারাকান্দা/ফুলপুর জেলা ময়মনসিংহ।জাতীয়তা বাংলাদেশী পেশা অবসরপ্রাপ্ত চাকুরীজীবী ধর্ম(হিন্দু)সনাতন।

ধর্মত প্রতিজ্ঞা পূর্বক তিনি এফিডেভিটে উল্লেখ করেন যে ছোটবেলা থেকেই সামাজিকভাবে প্রতিবেশী মুসলিম ছেলে মেয়েদের সাথে লেখাপড়া খেলাধুলা ও সামাজিক আচার অনুষ্ঠানাদিতে এবং ইসলাম ধর্মের রীতিনীতি অনুযায়ী পালিত ধর্মীয় উৎসবাদিতে যোগদানসহ উপস্হিত থাকিয়া নিয়মিত ধর্মীয় উৎসাবাদি পালনে সাহায্য করাকালীন আমি এফিডেভিটকারী নিজে ইসলাম ধর্মের প্রতি আসক্ত হয়ে যাওয়ায় এবং ইসলাম ধর্মভূক্ত সম্প্রদায়ের লোকজনের ধর্মীয় রীতিনীতিসহ চালচলন আমার জীবনে ইহকাল ও পরকালে আমাকে আরো সুখ ও সমৃদ্ধশালী করিবে স্হির বিশ্বাসে এবং আমি প্রাপ্ত বয়স্ক হিসেবে নিজ ভাল মন্ধ বোঝার বয়স হওয়ায় অদ্য ১০/০১/২০২১ ইং তারিখ স্বহিন্দু সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করার স্হির সিদ্ধান্তে আমি এফিডেভিটকারী হিন্দু ধর্ম ত্যাগ করে আমি কালেমা ত্যায়্যেবা”লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ”(সঃ)পাঠ করে ইসলাম ধর্ম গ্রহন করে নিজ নাম শ্রী সন্তোষ চন্দ্র সরকার এর পরিবর্তে মোঃ আব্দুর রহিম নাম উল্লেখে নওমুসলিম।

Post a Comment

0 Comments