ড্রেইনের অভাবে অল্প বৃষ্টিতে সিলেট মইয়ারচরে বন্যায় রাস্তাঘাট প্লাবিত।
সিলেট প্রতিনিধি
বুধবারঃ হযরত শাহজালাল (রা) এর পূর্ণ্যভূমি সিলেট সিটি করপোরেশন এর অন্তর্ভুক্ত জালাবাদ থানার মেট্রোপলিটন এলাকার মইয়ারচরে অল্প বৃষ্টিতে বন্যার সৃষ্টি হয়, ।
যার ফলে মইয়ারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সমূখ হতে ফাহাদ মঞ্জিল পর্যন্ত পাকা রাস্তায় পানি জমে বন্যার সৃষ্টি হয়, । বন্যার পানি জমার কারনে এলাকার স্থানীয় ও ভাড়াটিয়া হিসেবে যারা রয়েছে তারা বিরাট বিপাকে পড়েন।
বিশেষ করে এলাকার বৃদ্ধ ও শিশুদের চলাচল করতে সমস্যা হচ্ছে।
ফাহাদ মঞ্জিলের বাসিন্দা কাজিরগাঁও দাখিল মাদরাসার সুপার মোঃ হাফিজ উদ্দিন জানায় অপরিকল্পিত ভাবে আবাসিক ভবন নির্মাণ, পানি নিষ্কাশনের ব্যবস্থা না রাখা, ও ড্রেইনেজ ব্যবস্থার অভাবে এই বন্যার সৃষ্টি। এই কয়েক দিনের বৃষ্টিতে জলাবন্ধতা সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর পক্ষ মোঃ হাবিবুর রহমান বলেন, তিনি মধ্যে আমরা এলাকাবাসী পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আদমদ ও সিটি করপোরেশন এর মেয়র মোঃ আরিফুল হক চোধুরী কে জানানো হয়েছে, আমাদের দাবি এই বন্যা থেকে রক্ষা করতে ড্রেইনেজের ব্যবস্থা করা অতিব জরুনি,
এছাড়া পানি নিষ্কাশনের অভাবে মইয়ারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অল্প বৃষ্টিতে প্রচুর পানি জমে শিক্ষার্থীদের খেলাধুলায় বাদা সৃষ্টি হচ্ছে। এমত অবস্থায় আমাদের এলাকাবাসী দাবি অনতি বিলম্বে ড্রেইনের সু-ব্যবস্থা করে এই অকাল বন্যা সৃষ্টির হাত থেকে রক্ষা করবেন।


0 Comments
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিউজে মন্তব্য করার জন্য। আপনার মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ সুতরাং কোন প্রশ্ন থাকলে করতে পারেন।