মানিকগঞ্জে কিশোরী সেচ্ছাসেবক টিম গঠিত

 মানিকগঞ্জে কিশোরী সেচ্ছাসেবক টিম গঠিত

মানিকগঞ্জ থেকে মো. নজরুল ইসলাম (৮-৬-২০২১)
'নারী পুরুষে বৈষম্য হ্রাস করি, নারীবান্ধব সমাজ গড়ি' এই ধরনের স্লোগানকে ধারণ করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর অায়োজনে অাজ মানিকগঞ্জ স্যাক কার্যালয়ে সকাল ১০.০০ থেকে দুপুর ২.০০ ঘটিকা পর্যন্ত জেন্ডার বৈচিত্র্য অান্তঃনির্ভরশীলতা ও বহুত্ববাদী সমাজ বিনির্মানে কিশোরীদের সাথে নারীর ক্ষমতায়নে নেতৃত্ব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় মানিকগঞ্জ পৌরসভার বিভিন্ন গ্রাম থেকে নেতৃত্ব পর্যায়ের উদ্যমী সেচ্ছাসেবী  কিশোরীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রধান সহায়ক হিসেবে বক্তব্য রাখেন বারসিক অাঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়,অারো সহায়ক ছিলেন বারসিক প্রোগ্রাম অফিসার রাশেদা অাক্তার, কমল চন্দ্র দত্ত, গাজী শাহাদত হোসেন বাদল প্রমুখ। কর্মসূচির ধারণা পত্র পাঠ করেন ঋতু রবি দাস। সঞ্চালনা করেন বারসিক কর্মকর্তা মো. নজরুল ইসলাম। 


সহায়কগণ তাদের অালোচনায় বলেন অামরা যেন পরিবার থেকেই জেন্ডার সংবেদনশীল অাচরন শিখতে পারি এবং পরিবার থেকেই অামরা সাংস্কৃতিক চর্চার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অালোকে সেচ্ছাসেবামুলক কাজে নিজেকেও নিয়োজিত রাখতে পারি।

অালোচনা শেষে এলাকাভিত্তিক কিশোরী সেচ্ছাসেবক টিমের অাহবায়ক কমিটি গঠন করা হয়। অন্তরা অাক্তার অাহবায়ক,জয়নগর।তাহিয়া অাক্তার, অাহবায়ক,অান্ধারমানিক। সুমি অাক্তার, সরুন্ডি, শ্রাবন্তী অাক্তার, চরহিজুলী।সুমাইয়া অাক্তার, চরমত্ত।একা দাস,নওখন্ডা।

 


৬ টি গ্রাম থেকে মোট ৬ জনকে অাহবায়ক করে গঠিত কমিটি অাগামীতে নিজ এলাকায় অারো শক্তিশালীভাবে সংগঠিত হয়ে বাল্য বিবাহ নারী নির্যাতন ইভটিজিং, যৌতুক, যৌন হয়রানিসহ সকল প্রকার সামাজিক সহিংসতার বিরুদ্ধে  সেচ্ছাসেবক হিসেবে প্রতিরোধ গড়ে তুলতে  প্রত্যয় ব্যক্ত করেন।

Post a Comment

0 Comments