তথ্যের কথা বলে প্রাথমিক বিদ্যালয়ের উপবৃওির টাকা আত্নসাধের অভিযোগ।
ময়মনসিংহ প্রতিনিধি।
ময়মনসিংহ জেলার,নান্দাইল উপজেলায়,জাহাঙ্গীরপুর ইউনিয়নে তেলিয়াপাড়া গ্রামের ৪ নং ওয়াডের ১৫৯ নং তেলিয়াপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২থেকে ৪০ জন ছাএ- ছাএীদের উপবৃত্তির টাকা আত্মসাধের অভিযোগ করেছেন।
অভিযোগকারী ৬ জন অবিভাবক হলো,
চন্দন,বাচ্চু,কালাম,দুলাল,অজুফা,হাজেরা।
তারা বলেন, স্কুলের স্যার আমাদের ছেলে মেয়ের তথ্য দেওয়ার জন্য বলে, তখন আমরা( অবিভাবক) জন্ম নিবন্ধন সনদ,ভোটার আইডি, নগদ মোবাইল নাম্বার স্কুল অফিসে জমা দেই,তখন তারা সব তথ্য দেখে বলছে ঠিক আছে।
কিন্তু আমরা উপবৃত্তির টাকা পাইনি,এ বিষয়ে অবিভাবকগণ,স্কুলের হেড স্যার মোঃ আকরাম হোসেনকে অবিহিত করলে, কিছু টাকা কয়েকজন ছাএ-ছাএীদেরকে দিয়ে দেয়। তবে আরো বাকী থাকে ৪০ জন ছাত্র - ছাএী।
অবিভাবক মোঃ বাচ্চু , চন্দুন বলে , আমরা কি অন্যায় করলাম আমাদের ছেলে মেয়েদের উপবৃওির টাকা কোথায় গেলো,তখন হেড স্যার টাকার বিষয়ে কোন কিছু বলতে রাজি হননি।
অবিভাবকদেরকে জিজ্ঞাসা করলাম কত জন ছাএ- ছাএী উপবৃত্তির টাকা আত্মসাধ করেছে, তারা বলেন ৩২ থেকে ৪০ জন শিক্ষিথ'ীর টাকা।
৬ জন অবিভাবক আরো বলেন, নান্দাইল উপজেলার কতৃপক্ষের কাছে আকুল আবেদন, টাকা আত্মসাধের সঠিক তদন্ত করে উপযুক্ত বিচার দাবি জানান।
হেড স্যারের ভাষ্য,
টাকা আত্মসাধের বিষয়ে হেড স্যার মোঃ আকরাম হোসেনের সাথে ফোন কলের মাধ্যমে কথা হয়, তিনি বলেন ১০ জন টাকা পাইছিলোনা পরে তাদেরকে টাকা দেওয়া হয়, তখন আমি বললাম আপনি ৪০ জনের টাকা আত্মসাধ করেছেন নাকি? তখন হেড স্যার না করেন।
উল্লেখ্য, গ্রামের বিশিষ্টজনের অভিমত, পাশে অন্য স্কুল গুলোতে সব ছাত্র -ছাএী উপবৃত্তির টাকা পাইলেও ১৫৯ নং তেলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২থেকে ৪০ ছাত্র - ছাএীরা কেন উপবৃত্তির টাকা পাবে না।
তারা এই ঘটনার তিব্র নিন্দা জানান।



0 Comments
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিউজে মন্তব্য করার জন্য। আপনার মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ সুতরাং কোন প্রশ্ন থাকলে করতে পারেন।