ফাইভারে দ্রুত অর্ডার পাওয়ার কিছু নিনজা টেকনিক যা নতুনদের কাজে লাগবে।
ফাইভারে দ্রুত অর্ডার পেতে হলে আগে আমাদের ফাইভারের কিছু মেকানিজম বুঝে কাজ শুরু করতে হবে।
ফাইভার কীভাবে কাজ করে?
প্রথম ধাপ : প্রথমত ফাইভারে বায়ার এসে সে যে সার্ভিসটা চাচ্ছে, সেই সার্ভিসের নাম লিখে ফাইভারে সার্চ করবে, সার্চের রেজাল্টে তখন সেই রকম যত সার্ভিস আছে আমার বা আপনার সেগুলো শো করবে বায়ারের পেজে।
যেমন ধরুন কোন একজন বায়ারের হয়তো একটা ওয়েব সাইট ডেভেলপমেন্ট করা দরকার, সে তখন ফাইভারে এসে লিখবে ওয়েব ডেভেলপমেন্ট এবং সেই অনুযায়ী রেজাল্ট দেখাবে।
তখন ফাইভার তাকে ওয়েব ডেভেলপমেন্ট যত সার্ভিস বা গিগ আছে সেগুলো দেখাবে পেজে।
তারমানে বায়ার কি লিখতেছে বা কিওয়ার্ড হচ্ছে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপুর্ন ব্যাপার। কিওয়ার্ড খুব ভালমত সিলেক্ট করতে হবে।
২য় ধাপ: কিওয়ার্ড লিখে সার্চ করার পর বায়ার প্রথম পাতার শুরু দিক থেকে সিদ্ধান্ত নিবে যে সে কার গিগের ভিতর ঢুকবে।
এখানে প্রথম পাতা এবং সিদ্ধান্ত করা ব্যাপারটা অনেক গুরুত্বপুর্ন।
ফাইভারে ৯৯% বায়ার ই প্রথম পাতার শুরুর দিকের কয়েকটা গিগের মধ্যে থেকেই গিগ সিলেক্ট করে থাকে এবং অর্ডার করে থাকে।
তাহলে বোঝা যাচ্ছে, প্রথম পাতার শুরুর দিকে গিগ থাকাটা একদম ফরজ, নিয়মিত অর্ডার পাওয়ার জন্যে।
এবং কার গিগ অর্ডার করবে এট সিদ্ধান্ত করার সময় বায়ার সবার আগে খেয়াল করে, কার রিভিউ সবচেয়ে বেশি, তারপর খেয়াল করে কার দাম কম, এবং কে সবচাইতে কম দামে বেশি সার্ভিস দিচ্ছে এই বিষয় গুলো দেখে।
কিন্তু নতুন সেলারদের জন্য সবার চাইতে রিভিউ বেশি রাখাটা অসম্ভব হয়ে পড়ে কারন নতুনভাবে কাজ কম পাই, তাই চেস্টা করতে হবে সবার থেকে কম দাম সবচাইতে বেশি সার্ভিস দেয়ার, অন্তত গিগ দেখে যেন বায়ারের তাই মনে হয়।
৩য় ধাপঃ মেসেজ দেয়ার পর বায়ার যদি দেখে যে সেলার রেস্পন্স অথবা সাড়া দিচ্ছে না, তাহলে সে তখন অন্য আরেকজন সেলারকে নক দিবে, তাই বায়ার মেসেজ দিলেই যেন রিপ্লাই করা যায়, এটা খেয়াল রাখতে হবে।
এটা করতে স্মারটফোনে ফাইভার এপ ইন্সটলে করে নোটিফিকেশন অন করে রাখতে হবে যেন বায়ার নক দেয়া মাত্র রেস্পন্স করা যায় এবং সেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়।
৪র্থ ধাপঃ ফাইভারে যে বেশি অর্ডার পেয়ে থাকে, ফাইভার তাকে আরো বেশি অর্ডার পাওয়ার ব্যবস্থা করে দিয়ে থাকে।
তাই সকলকে খেয়াল রাখতে হবে, অর্ডার যেন কোনটা মিস না যায়, মেসেজ পেলেই যেন সেটা অর্ডারে কনভার্ট করতে পারে।
যদি সামারি করি তাহলেঃ-
১। কিওয়ার্ড প্রপারলি সিলেক্ট করতে হবে।
২। ভাল সার্ভিস দিতে হবে।
৩। প্রথম পাতায় গিগ কে র্যাংক করাতে হবে।
৪। ম্যাসেজ আসলেই অর্ডার বানিয়ে ফেলা অর্থাৎ বায়ারকে যত দ্রুত ইমপ্রেস করতে পারা যায় ততই ভালো।
ফাইভারে বেশি অর্ডার পেতে হলে অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখতে হবে প্রথমত আকর্ষনিয়ন গিগ তৈরি করতে হবে, কিয়ার্ড ভালো ভাবে নির্বাচন করতে হবে।


0 Comments
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিউজে মন্তব্য করার জন্য। আপনার মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ সুতরাং কোন প্রশ্ন থাকলে করতে পারেন।