যশোরে বিদ্যুৎ স্পৃষ্টে শিশু সামিয়ার মৃত্যু।

 


যশোরে বিদ্যুৎ স্পৃষ্টে ২ বছরের শিশু সামিয়ার মৃত্যু।
নিজস্ব প্রতিনিধি | যশোর |

যশোর সদর উপজেলার প্রাণ কেন্দ্র খুদড়া গ্রামের দিনমজুর সোহেলের শিশু কন্যা মোছঃ সামিয়া আক্তার  (২) বিদ্যুৎ স্পৃষ্টে করুন মৃত্যু হয়েছে বলে জানা গেছে । মঙ্গলবার (৮ জুন ২০২১) সকালে ঘরের মধ্যে কাঠের দেয়ালে হাত দেওয়ার সাথে সাথে সে বিদ্যাৎ স্পৃষ্ট  হয়ে তার মৃত্যু হয় বলে জানা গেছে ।

নিহত সামিয়ার  দাদী খুরশিদা বেগম জানান, সোমবার রাতে বৃষ্টি হলে ঘরের মধ্যে কাঠের দেয়ালে বিদ্যাৎতের তার মিশে দেওয়ালে বিদ্যাৎ পরিবাহী সৃষ্টি হয় ।
এতে করে সেখানে বৃষ্টির পানির কারণে বিদ্যুৎতে সামিয়ার মৃত্যু হয় বলে জানানো হয়েছে। এবং  মঙ্গলবার সকাল ৮ টায় সে দেয়ালে হাত দিলে বিদ্যৎতে স্পষ্ট হয়। এসময় তাকে উদ্ধার করে স্থানীয় খাজুরা স্থাস্থ কেন্দ্রে পরে যশোর জেনারেল হাসপাতালে নিযে যাওয়া হয় বলে জানানো হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক  ডোঃ মোঃ আহমেদ তারেক সামস সামিয়ার মৃত ঘোষণা করেন এবং তিনি জানান হাসপাতালে আনার আগেই সামিয়ার মৃত্যু হয়েছে।

পুলিশ এই বিষয়ে তদন্ত করছে কিভাবে মৃত্যু হলো এবং পরে নিহত সামিয়াকে নিয়ে বাসায় তাকে সমাহিত করা হয়।

Post a Comment

0 Comments