যশোরের ঝিকরগাছাই সড়ক দুর্ঘটনায় যুবক গুরুতর আহত।

 


যশোরের ঝিকরগাছাই সড়ক দুর্ঘটনায় যুবক গুরুতর আহত

নিজস্ব প্রতিনিধি | মেহেদী হাসান | যশোরের ঝিকরগাছাই সড়ক দুর্ঘটনায় যুবক গুরুতর আহত হয়েছে। জানা গেছে  যশোর, বেনাপোল সড়কে মোটরসাইকেল দূর্ঘটানায় যুবক গুরুতর আহত হয়। ঔ যুবক মোটরসাইকেলে চালিয়ে যাচ্ছিলেন যশোর বেনাপোল সড়ক দিয়ে এবং উপর প্রান্ত দিয়ে চলন্ত ট্রাক আসতে থাকে এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাই যুবক। 


জানা যায় ঝিকরগাছা থানার গদখালী ইউনিয়ন এর মটবাড়ি গ্রামের বাসিন্দা মোঃ আনারুল ইসলামের ছেলে মোঃ পলাশ হোসেন (২২)
৮ জুন ২০২১ মোঙ্গলবার বিকাল ৫ টার দিকে ঘটনাটি ঘটে।



এবং দূর্ঘটনা স্থান থেকে  দূত স্থানীয় লোকজন আহত পলাশ হোসেন কে যশোর সদর হাসপাতালে নিয়ে যায়। এবং সেখানে ভর্তি করা হয় বর্তমানে চিকিৎসাধিন আছে। সদর হাসপাতালের চিকিৎসক ডঃ আহমেদ তারেক সামস জানাই আহত যুবক গুরুতর আহত অবস্থায় হাসপাতাল নিয়ে আসে এবং তার মাথায় ও পায়ে প্রচন্ড আঘাত পেয়েছে। আমাদের কর্তব্যরত চিকিৎসক নিয়মিত চিকিৎসা দিচ্ছে
এবং আগের চেয়ে কিছু টা উন্নতি হয়েছে।

এই দিকে  আহত ঔ যুবকের মামাতো ভাই মোঃ মোকবুল হোসেন (২৮) (সৈয়দ পাড়া গ্রামের বাসিন্দা) তিনি বিষয়টি নিশ্চিত করে জানায়।

সেখানে বলা হয়েছে, আমার মামাতো ভাই সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে যশোর সদর হাসপাতালে ভর্তি আছে। সকলের কাছে দোয়া চেয়েছেন।

Post a Comment

0 Comments