গত ২৪ ঘণ্টায় করোনায় যশোরে ১০ জনের মৃত্যু

 


গত ২৪ ঘণ্টায় করোনায় যশোরে ১০ জনের মৃত্যু 

 গত ২৪ ঘণ্টায় করোনা-উপসর্গে যশোরে ১০ জনের মৃত্যু ঘটেছে

 যশোরে গত ২৪ ঘণ্টায় করোনা -উপসর্গে ১০ জনের মৃত্যু ঘটেছে। তাদের মধ্যে করোনায় ৫ জন এবং উপসর্গে নিয়ে ৫ জনের মৃত্যু ঘটেছে বলে জানা গেছে। এবং একই সাথে যশোর জেলাতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২২৭ জন রোগীর দেহে। আজ বুধবার (১৪ জুলাই২০২১) যশোর সিভিল সার্জন অফিসের তথ্য মতে,সিভিল কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

 তিনি জানিয়েছে,যশোরে ২৪ ঘণ্টায় ৮০৯ জনের নমুনা পরীক্ষা করে ২২৭ জনের দেহে করোনা শনাক্ত করা হয়। এবং এদের মধ্যে যবি প্রবির করোনা জিনোম ইউনিটে ৪৫১ জনের নমুনা পরীক্ষা করে মোট ১৩৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এবং এছাড়াও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৭জনের নমুনা পরীক্ষা করে ২জন, জিন এক্সপার্টে টেস্টে ১১ জনের নমুনা পরীক্ষা করে ৭জনের ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৩৪০ জনের নমুনা পরীক্ষা করে ৮৫ জনের দেহে প্রাণঘাতি করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ২৮ শতাংশ যশোরে। 

এবং একই সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫জনের মৃত্যু হয়। এই নিয়ে যশোর জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৪৫ জনে। এবং এছাড়াও এই নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৬ হাজার ২০৩ জনের দেহে এবং সুস্থ হয়েছে ৯ হাজার ৫০০ জন করোনা আক্রান্ত রুগী। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডা. আরিফ আহমেদ জানিয়েছে, যশোর হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে ৫জন ও করোনার উপসর্গ নিয়ে আরও ৫জনের মৃত্যু হয়েছে।

 বর্তমানে হাসপাতালে করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছে ২১৩ জন। এদের মধ্যে করোনা ইউনিটের রেডজোনে ১৬০ জন ও ইয়েলোজোনে ৫৩ জন করোনা ভাইরাসে সংক্রামিত রোগী চিকিৎসা নিচ্ছেন। জনগণের মধ্যে যদি সচেতনতা তৈরি করা না যায় তাহলে করোনা মোকাবিলা করা কঠিন হয়ে যাবে বলে জানানো হয়েছে।

Post a Comment

0 Comments