পদ্মা সেতু হওয়ায় ঝিকরগাছার এক যুবক গরু উপহার দিতে চান প্রধানমন্রীকে

 


পদ্মা সেতু হওয়ায় গরু উপহার দিতে চান প্রধানমন্রীকে

পদ্মা সেতু হওয়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোরবানির গরু উপহার দিতে চান এক যুবক নিজের আদর যত্নে পোষা একটি ষাঁড় গরু প্রধানমন্ত্রীকে কোরবানির জন্য উপহার দিতে চাচ্ছেন, যশোর জেলার ঝিকরগাছা থানার মোঃ সাইফুর রহমান সাইফ নামের এক ব্যাক্তি। এই বিষয়ে বৃহস্পতিবার (১৫ জুলাই২০২১) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর সহযোগিতা চেয়ে একটি লিখিত আবেদন করেছেন বলে জানা গেছে। 
 সাইফুর রহমান ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বোধখানা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত মোঃ শহিদুল ইসলামের ছেলে।জানানো হয়, তার পোষা গরুটির ওজন প্রায় ১৫ মণ এবং বয়স ৩ বছর আর দাম আনুমানিক ৫ লক্ষ টাকা। সাইফুর রহমান জানান ‘আমার বাড়িতে পোষা ৩ বছরের একটি ষাঁড় গরু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি কোরবানির জন্য গরু উপহার দিতে চাইছি।
 এজন্য আমি ইউএনও বরাবর একটি লিখিত আবেদনও করেছি জানিনা দিতে পারবো কি না তবে আমির বিশ্বাস রয়েছে। গরু দেওয়ার কারণ হিসেবে তিনি জানান, ২০১৭ সালে আমি তখন নারায়ণগঞ্জের জেলার সিদ্ধিরগঞ্জ থানার চৌধুুরী বাড়ির বউ বাজারে থাকতাম । তখন হঠাৎ আমার গ্রামের বাড়িতে যাওয়ার প্রয়োজন হয়ছিল। তার জন্য মাওয়া ঘাটে গেলে ঘাট কর্তৃপক্ষ আমার কাছ থেকে টিকিটের নির্ধারিত মূল্য ছাড়াও অতিরিক্ত অর্থ আদায় করে নেয়। আমি সেই সময় বলেছিলাম, পদ্মা সেতু যদি হয় তাহলে আর বেশি টাকা নিতে পারবেন না আপনারা। এ কথা শুনে তারা আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছিলেন তখন। 
তখন আমি মনে মনে নিয়ত করেছিলাম যে যদি পদ্মা সেতু তৈরি হয় তাহলে প্রধানমন্ত্রীকে কোরবানির জন্য একটি ষাঁড় গরু উপহার দেব। এজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এসেছি আমি।তাই ইউএনও স্যারের সহযোগিতা নিয়ে আমি আমার ষাঁড় গরুটি প্রধানমন্ত্রীর জন্য উপহার হিসেবে পাঠাতে চাই। এই বিষয়টা নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হক জানান, বর্তমানে করোনা মহামারি পরিস্থিতিতে আমরা অনেক আনন্দ উৎসব ঠিকঠাকভাবে পালন করতে পারছি না।
 তবে দেশের এই পদ্মা সেতু আমাদের আবেগকে তাড়িত করে এবং প্রধানমন্ত্রীর প্রতি সবসময়ই আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও শ্রদ্ধাবোধ আছে এবং থাকবে। দলমত নির্বিশেষে ১৮ কোটি বাঙালির প্রাণে প্রধানমন্ত্রীর জন্য ভালোবাসা ও শ্রদ্ধা আছে আমাদের সকলের।

 ইউএনও আরও জানিয়েছেন, ‘আমার কর্মস্থল এলাকার ছেলে মোঃ সাইফুর রহমান এই ভালোবাসা ও শ্রদ্ধা থেকে ষাঁড় গরুটি প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে দেয়ার জন্য আবেদন করেছেন আমাদেরকে। আবেদনটি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে। এউ বিষয়ে কর্তৃপক্ষ আমাদেরকে যথাযথ সাহায্য করবেন বলে আমি আশাবাদী। সূত্রঃ জাগো নিউজ২৪

Post a Comment

0 Comments