যশোরে আবারও ২৪ ঘণ্টায় করোনায় ১৫ জনের প্রাণ কেড়ে নিলো
যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৫ জনের প্রাণ গেলো
যশোর জেলায় গত ২৪ ঘণ্টাতে করোনায় আক্রান্ত ও করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ১৫ জনের। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১০ জন এবং করোনার উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু ঘটেছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১০৮ জনের দেহে।আজ শনিবার (১৭ জুলাই২০২১) যশোর সিভিল সার্জনের অফিস থেকে এ তথ্য সংগ্রহ করা হয়েছে।
যশোরের সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় যশোর জেলার মোট ৪৮০ জনের নমুনা পরীক্ষা করে ১০৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম করোনা সেন্টারে সবগুলো করোনার নমুনা পরীক্ষা করা হয়েছিল। নমুনা পরীক্ষায় বিবেচনায় শনাক্তের হার ২২.৫% ভাগ। এই সময় করোনায় ভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়। এবং এই নিয়ে যশোর জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ায়ছে ২৬৩ জন। যশোর জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৬ হাজার ৮৪৩ জন, এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ১০ হাজার ১১২ জন রোগী।এইদিকে জানা গেছে, যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৫ জন রোগী।
যশোর ২৫০ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডা. মোঃ আরিফ আহমেদ জানিয়েছে, যশোর জেলার হাসপাতালেই করোনায় ভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জন এবং করোনার উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু ঘটেছে। বর্তমানে হসপিটালে রোগী ভর্তি আছে ২০১ জন রোগী। ইতিমধ্যে মধ্যে করোনার রেডজোনে আছে ১৪৭ জন এবং ইয়েলো জোনে ৫৪ জন রোগী ভর্তি অবস্থায় আছে।


0 Comments
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিউজে মন্তব্য করার জন্য। আপনার মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ সুতরাং কোন প্রশ্ন থাকলে করতে পারেন।