নিজস্ব প্রতিনিধিঃ
লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকা ডুবিতে কমপক্ষে ১৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে বিভিন্ন দেশের আরও ৩৮০ অভিবাসন প্রত্যাশীকে। বার্তা সংস্থা রয়টার্স তিউনিসিয়ান রেড ক্রিসেন্টের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
রেড ক্রিসেন্ট বলেছে, নৌকাটি লিবিয়ার উত্তরপশ্চিম উপকূলের জুওয়ারা থেকে যাত্রা শুরু করেছিল।
এতে সিরিয়া, মিসর, সুদান, ইরিত্রিয়া, মালি ও বাংলাদেশের অভিবাসনপ্রত্যাশীরা ছিলেন।
সংস্থাটির কর্মকর্তা মঙ্গি স্লিম জানিয়েছেন, লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে নৌকা ডুবে ১৭ বাংলাদেশি মারা গেছেন এবং ৩৮০ জনের বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
সাম্প্রতিক বছরগুলোতে হাজার হাজার মানুষ ভূমধ্যসাগরের বিপজ্জনক পথ পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপ প্রবেশের চেষ্টা চালায় যাচ্ছে।
এদের বেশিরভাগই আফ্রিকা বা মধ্যপ্রাচ্যের দরিদ্রতম ও যুদ্ধপ্রবণ দেশগুলোর বাসিন্দা। তবে বাংলাদেশিরাও এভাবে ইউরোপ যাওয়ার চেষ্টা করায় বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এর আগে গত ২৪ জুন ভূমধ্যসাগরে ভাসমান অবস্থা থেকে আড়াইশর বেশি বাংলাদেশিকে উদ্ধার করা হয়। তিউনিসিয়া কোস্টগার্ড জানায়, তিন মিসরীয় নাগরিক এবং ২৬৪ বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী একটি বড় নৌকায় করে অবৈধভাবে লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার জন্য রওনা দিছিলো।
এবং মাঝসমুদ্রে নৌকাটি বিকল হয়ে গেলে বিপদে পড়েন তারা।
গত কয়েক মাসে তিউনিসিয়া উপকূলে বেশ কয়েকটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। আবহাওয়ার উন্নতি হওয়ায় তিউনিসিয়া ও লিবিয়া থেকে অভিবাসনপ্রত্যাশীদের ইতালি প্রবেশের চেষ্টাও বেড়েছে।
সুত্র: বার্তা সংস্থা রয়টার্স


0 Comments
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিউজে মন্তব্য করার জন্য। আপনার মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ সুতরাং কোন প্রশ্ন থাকলে করতে পারেন।