আগামী ৩ দিন দেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে

 


আগামী ৩ দিন দেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 

উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় আগামী তিন দিন বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়ার অধিদপ্তর। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনার কথাও জানানো হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দুই-এক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে জানিয়েছেন, আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।

 মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল ও উত্তর-পূর্ব দিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানা গেছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের কোথাও কোথাও মাঝারি অবস্থায় বিরাজ করছে দেখা গেছে।
 সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্র সিলেটে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা টাঙ্গাইলে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে

Post a Comment

0 Comments