বেনাপোল বন্দরে রেলের পণ্য আমদানি বাড়ছে
বেনাপোল বন্দরে রেলের পণ্য আমদানি বাড়ছে যশোরের বেনাপোল-পেট্রাপোলে রেলপথ দিয়ে পণ্য আমদানি বাড়ছে। ২০২০-২১ অর্থবছরে বেনাপোলে রেলপথ দিয়ে ভারত থেকে আমদানি হয়েছে ৫ লাখ ৪০ হাজার ৬৫৯ মেট্রিক টন আমদানিকৃত পণ্য। এইসময় রেলের ভাড়া বাবদ সরকারের রাজস্ব আদায় হয়েছে ৩১ কোটি ৪০ লাখ ৭৯ হাজার ৬৩০ টাকা যা আরো বাড়ছে।
দেখা গেছেএর আগে ২০১৯-২০ অর্থবছরে এ পথ দিয়ে ভারত থেকে পণ্য আমদানি হয়েছে এক লাখ ৮৪ হাজার ৭৩ দশমিক ৯ মেট্রিক টন, তা থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছিল আট কোটি ৮৮ লাখ ২৬ হাজার টাকা।
যশেরের বেনাপোল রেলওয়ে স্টেশনমাস্টার মোঃ সাইদুজ্জামান জানান, বর্তমানে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে রেলপথ দিয়ে অনেক বেশি পণ্য আমদানি হচ্ছে। বন্দরে রেলের ইয়ার্ড না থাকায় পণ্য রাখতে সমস্যা হচ্ছে বলে জানানো হয়েছে। ইতিমধ্যে বন্দরে দুটি রেল ইয়ার্ড নির্মাণকাজ শুরু করেছে কতৃপক্ষ। এছাড়া বেনাপোল থেকে পেট্রাপোল পর্যন্ত ব্রডগেজ লাইনের সম্প্রসারণ কাজ এগিয়ে চলছে। এসব কাজ শেষ হলে এ পথে বাণিজ্যের পরিধি আরও বাড়বে বলে আশা করছে।
এর আগে রেলপথে পাথর ও জিপসাম জাতীয় পণ্য আমদানি হয়ে থাকলেও বর্তমানে গার্মেন্ট, কেমিক্যাল ও খাদ্যদ্রব্য পণ্যসহ অনেক ধরনের পণ্য আমদানি হচ্ছে নিয়মিত। সর্বশেষ গত ২৪ জুলাই ১০টি কনটেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন ভারত থেকে নিয়ে আসে ভারতীয় রেলওয়ের বিশেষ ট্রেন ‘অক্সিজেন এক্সপ্রেস।
যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান খান জানান, বেনাপোল-পেট্রোপোল বন্দর দিয়ে এবং স্থলপথে ব্যবসার ক্ষেত্রে ভারতের পেট্রাপোল কালিতলা
ট্রাক পার্কিং সিন্ডিকেটের কাছে বাংলাদেশি ব্যবসায়ীরা জিম্মি হয়ে পড়েছিল।
ট্রাক পার্কিং সিন্ডিকেটের কাছে বাংলাদেশি ব্যবসায়ীরা জিম্মি হয়ে পড়েছিল।
প্রায় সময় সিরিয়ালের নাম করে ট্রাকপ্রতি তিন থেকে ১০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করতো সিন্ডিকেট।
তিনি আরও জানিয়েছেন,গত বছরের মার্চে সিন্ডিকেটের অত্যাচার বেড়ে যায়। এতে দেশের বাজারে বাড়তে থাকে বন্দরের আমদানি খরচ। এবং দুই দেশের ব্যবসায়ী নেতারা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে গত বছরের ৪ জুন থেকে রেলে সব ধরনের পণ্য আমদানি বাণিজ্যের অনুমতি দেয় সরকার তার পর থেকে আমদানি বৃদ্ধি পাচ্ছে।
{"mode":"full","isActive":false}



0 Comments
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিউজে মন্তব্য করার জন্য। আপনার মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ সুতরাং কোন প্রশ্ন থাকলে করতে পারেন।