যশোরে আবারও গত ২৪ ঘণ্টায় করোনায় ৯ জনের মৃত্যু
যশোরে আবারও গত ২৪ ঘণ্টায় করোনায় ৯ জনের মৃত্যু
যশোরে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৮ জনের এ্ং করোনার উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
একইসময় জেলায় করোনা শনাক্ত হয়েছে আরও ১৬৫ জনের দেহে।
আজ মঙ্গলবার (২০ জুলাই২০২১) যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, গত ২৪ ঘণ্টাতে যশোর জেলার ৬২৯ জনের নমুনা পরীক্ষা করে ১৬৫ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে।
এরমধ্যে যবিপ্রবির জিনোম করোনা সেন্টারে ৩৯৫ জনের নমুনা পরীক্ষা করে ১০৫ জনের দেহে করোনা পজিটিভ রিপোর্ট এসছে। এছাড়াও খুলনা মেডিকেল কলেজে ৩ জনের নমুনা পরীক্ষায় একজন, জিন অ্যাক্সপার্টের টেস্টে করে ১৯ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের ও র্যাপিড অ্যান্টিজেন টেস্টে করে ২১২ জনের নমুনা পরীক্ষা করে ৫৩ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে।
করোনায় আক্রান্তের হার প্রায় ২৬ শতাংশ।
একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়। এবং এই নিয়ে যশোর জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ায়ছে ২৮৮ জনে। এছাড়া জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৭ হাজার ৩৭৫ জন ও সুস্থ হয়ে বকড়ি ফিরেছে ১১ হাজার ৭০৭ জন রোগী।
এই দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে মারা যান আরও ১ জন রোগী।
যশোর ২৫০ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডা. আরিফ আহমেদ জানিয়েছেন, যশোর জেলার হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে ৮ জন ও করোনার উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬৭ জন করোনা রোগী। এদের মধ্যে করোনা ইউনিটের রেডজোনে আছে ১২০ জন ও ইয়েলোজোনে আছে ৪৭ জন রোগী।


0 Comments
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিউজে মন্তব্য করার জন্য। আপনার মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ সুতরাং কোন প্রশ্ন থাকলে করতে পারেন।