ঝিকরগাছা ও চৌগাছায় এনজিও প্রতিষ্ঠানের ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় বন্ধের নির্দেশ

 


ডেস্ক রিপোর্ট:

ঝিকরগাছা ও চৌগাছায় এনজিও প্রতিষ্ঠানের ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় বন্ধের নির্দেশ

ঝিকরগাছা ও চৌগাছা উপজেলায় সাময়িকভাবে এনজিও সমূহের ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় বন্ধের নির্দেশনা।
আজ রবিবার ৪ জুন ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার মাননীয় এমপি মহোদয় অবসরপ্রাপ্ত  লেফটেন্যান্ট  কর্ণেল নাসির উদ্দীন একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
এমপি মহোদয় জানিয়েছে,ঝিকরগাছা ও চৌগাছা উপজেলায় সকল প্রকার এনজিও প্রতিষ্ঠানের ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় বন্ধের নির্দেশ দেয়া হলো।
তিনি আরও জানান,করোনা ভাইরাস মহামারি আকার ধারন করাই ও করোনায় মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায়, মন্ত্রীপরিষদ বিভাগ ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
ফলে শ্রমজীবী কৃষক ভ্যানচালক,চায়ের দোকানদারসহ বিভিন্ন পেশার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের ঋণ কিস্তি প্রদানে অসমর্থ হয়ে পড়েছে।
এমতাবস্থায় যশোর ২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসনে কর্মরত সকল এনজিও প্রতিষ্ঠান প্রধানকে ক্ষুদ্র ঋণের আদায় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার জন্য নির্দেশ প্রাদান করা হলো।

যদি নির্দেশ অমান্য করে কোন প্রতিষ্ঠান কিস্তি আদায় করলে ভুক্তভোগীগণকে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।

চৌগাছা নির্বাহি অফিসারঃ ০১৭১৬৪৬৬৫৮৬
অফিসার ইনচার্জঃ ০১৩২০১৪৩২৮৪।
ঝিকরগাছা উপজেলা নির্বাহি অফিসারঃ
০১৭১৩৯০০৭৭৫
অফিসার ইনচার্জঃ ০১৩০১৪৩২০৫
উপরের নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে
আদেশক্রমে অধ্যাপক ডক্টর মোঃ নাসির উদ্দীন (এমপি) ঝিকরগাছা ও চৌগাছা।

Post a Comment

0 Comments