আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট:
আবারো ৫টি কৃত্রিম উপগ্রহ মহাশূন্যে উৎক্ষেপণ করলো চীন
আবারও একসাথে ৫টি কৃত্রিম উপগ্রহ মহাশূণ্যে উৎক্ষেপণ করলো চীন। শনিবার ৩ জুলাই চীনের তাইয়ুহান উৎক্ষেপণ কেন্দ্র থেকে ছোঁড়া হয় কৃত্রিম স্যাটেলাইটগুলো।
চীনের স্থানীয় সময় বেলা ১১টা নাগাদ উৎক্ষেপণ করা হয় জিলিন-১০, ১ বি, জিংশিদাই-১০ এবং ৩টি জিলিন-১ নামের স্যাটেলাইট বহনকারী স্যাটেলাইট রকেট।
এর মাধ্যমে চীনে ৩৭৬তম মহাকাশ অভিযান পরিচালনা করলো চীনা লংমার্চ রকেট সিরিজ।
প্রসঙ্গক্রমে, এসব কৃত্রিম উপগ্রহ স্যাটেলাইট সাধারণত আবহাওয়া, দুর্যোগের পূর্বাভাস, সমুদ্রসীমার ওপর নজরদারি এবং শত্রুপক্ষের আক্রমণের ব্যাপারে জানান দিতেই ব্যবহৃত হয় বলে জানা যায়।
চীনের মহাকাশ গবেষনা ষ্টেশন প্রায়ই এমন কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করছে মহাকাশে তাদের গবেষণা বৃদ্ধির লক্ষ্যে।
জানা গেছে আগামীতে এমন কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করবে চীনের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান লংমার্চ।


0 Comments
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিউজে মন্তব্য করার জন্য। আপনার মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ সুতরাং কোন প্রশ্ন থাকলে করতে পারেন।