ফ্রি ফায়ার ও পাবজি খেলাকে কেন্দ্র করে বন্ধুকে কুপিয়ে হত্যা

 

ফ্রি ফায়ার ও পাবজি খেলা কে কেন্দ্র করে বন্ধুকে কুপিয়ে হত্যা


 ফ্রি ফায়ার ও পাবজি খেলাকে কেন্দ্র করে বন্ধুকে কুপিয়ে হত্যা
 মাগুরা সদরের বেরইলপলিতা এলাকায় ফ্রি ফায়ার ও পাবজি খেলা নিয়ে বিরোধের জেরে বন্ধুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ জুলাই) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত কাজী গোলাম মোঃ রসুল (১৫) বেরইরপলিতা গ্রামের কাজী রওনক হোসেনের ছেলে। তিনি বেরইলপলিতা আলহাজ্ব কাজী আব্দুল ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। 
 বেরইলপলিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোন্দকার মহম্মদ আলী জানিয়েছেন, রাত পৌনে ৯টার দিকে বেরইলপলিতা দক্ষিণপাড়ায় নূর আলমের বাড়ির সামনের সড়কে দাঁড়িয়েছিল রসুল। এসময় কয়েকজন এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন রসুলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এনামুল কবির জানিয়ৃেছরন, হাসপাতালে আনার আগেই ছেলেটির মৃত্যু হয়েছে। তার বুকে ধারালো অস্ত্রের জখমের চিহ্ন রয়েছে।
 নিহত রসুলের পরিবারের সদস্যদের বরাত দিয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নুল আবেদিন জানা, অনলাইনে ফ্রি ফায়ার ও পাবজি খেলা নিয়ে বন্ধুদের সঙ্গে রসুলের বিরোধ চলছিল। এর জেরেই এ হত্যার ঘটনা ঘটে থাকে পরে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

Post a Comment

0 Comments