মুন্সীগঞ্জের বাড়ির ময়লা পানিতে ডুবে শিশুর মৃত্যু
মুন্সীগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের উত্তর ইসলামপুর পোরা স্কুলের পেছনে আলী আকবর খুড়ার বাড়ির ভাড়াটিয়া আক্তার হোসেনের ছেলে ইয়াসিনের (২) মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার দুপুর দেড়টার দিকে।স্বজনরা জানান, ইয়াছিন উঠানে খেলতেছিল। কখন এই বাড়ির ময়লার ডোবায় পরে মৃত্যু হয়েছে কেউ দেখেনি।দেড়টার দিকে ময়লার ডোবার মধ্যে শিশুটিকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করা হয়।
স্থানীয়দের অভিযোগ, বাড়িটির মালিক আলী আকবর তার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে উঠিয়েছেন কয়েকটি পরিবারকে। কিন্তু ময়লা ও পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। ময়লার পানি সরানোর জন্য কোনো পাইপ স্থাপন করেননি।
তারপরে তার ময়লার ডোবাটি খোলামেলা। কোনো ঢাকনা নেই ময়লার ডোবাটিতে।এ বিষয়ে সদর থানার ডিউটি অফিসারকে তার সেলফোনে ফোন দিয়ে বিষয়টি জানানো হলে তিনি জানান, বিষয়টি আমাদের জানানো হয়নি। তিনি বিষয়টি অফিসার ইনচার্জকে (ওসি) জানাবেন বলে জানান।


0 Comments
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিউজে মন্তব্য করার জন্য। আপনার মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ সুতরাং কোন প্রশ্ন থাকলে করতে পারেন।