নড়াইলে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় শোক দিবস

 



নড়াইলে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় শোক দিবস 

 ফয়সাল মাহমুদ |নড়াইল প্রতিনিধি|
 ১৫ আগস্ট জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে সকল অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, আলোচনাসভা, যুব ঋণ চেক বিতরন ও দোয়া মাহফিল, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠান।

 এসব কর্মসূচিতে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস,পুলিশ সুপার প্রবীর কুমারা রায়, সিভিল সার্জন ডা: নাসিমা আক্তার, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আসাদ উজ-জামান মুন্সী, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: ফকরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমি মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবাশীষ চৌধূরী।
 অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দীকা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণা রায়, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সহ-সভাপতি সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, এম মুনির চৌধূরী, সাধারন সম্পাদক শামীমূল ইসলাম টুলু , নড়াইল বার্তার নির্বাহী সম্পাদক মোঃ হাফিজুর রহমান, মলয় নন্দী, কার্তিক দাস, লুৎফুল আলম সজল, মিরাজ খানসহ অন্যান্য গনমাধ্যম কর্মি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।#

Post a Comment

0 Comments