দামোদরপুর গ্রামে "বাংলাদেশ আদর্শ ছাত্রকল্যাণ সংস্থা'র" স্নিগ্ধ ছোঁয়া

 


দামোদরপুর গ্রামে "বাংলাদেশ আদর্শ ছাত্রকল্যাণ সংস্থা'র" স্নিগ্ধ ছোঁয়া

 নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ জেলা প্রতিনিধি। ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার অন্তর্গত কোলা ইউনিয়নের দামোদরপুর গ্রামকে স্নিগ্ধ আলোতে ভাসানোর চেষ্টায় প্রখরভাবে লিপ্ত বাংলাদেশ আদর্শ ছাত্রকল্যাণ সংস্থা'র একঝাঁক মানবপ্রেমী নিবেদিত প্রাণ।২০১৮ সালের খাতা-কলমে কার্যক্রম শুরু হলেও দীর্ঘদিন ধরেই দুস্থ-মানবতার সেবাই ও সেচ্ছাসেবীদের অন্তরে শুপ্ত ভাবেই লুকিয়ে ছিলো "বাংলাদেশ আদর্শ ছাত্রকল্যাণ সংস্থা" নামটি।ব্যাপকভাবে উপজেলা বাসীর মাঝে নামটি পরিচিতি না পেলেও গ্রামের হত-দরিদ্রের মুখে শুনতে পারা যায় মানবতা পিয়াসুদের রাত-দিন এক করে মানুষের জন্য কাজ করার কথা,কখনো বা তারা রাতের আঁধারে আবার কখনো দিনের আলোতে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সাহায্য পৌছিয়ে দেন যোগ্য প্রাপ্যদের হাতে।ঝড়-,ঝাঁপটা যায় আসুন,ঈদে-ঈদ সামগ্রী, শীতে-শীতবস্ত্র,মূমুর্ষূ রোগীর জরুরী রক্ত সরবরাহ,শিক্ষার্থীদের, শিক্ষা সামগ্রী, কুরআন বিতরণ কিংবা মসজিদ মাদ্রাসাতে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র দিতে সদা তৎপর উক্ত সংস্থাটি।বিভিন্ন উৎসব কিংবা প্রয়োজনীয় মূহুর্তে পাশে পাবে বলে বুক বেঁধে থাকা হত-দরিদ্রের পাশে দাড়িয়ে তাদের জন্য কিছু করতে পারাটাই মানুষ হয়ে মানুষের জন্য কিছু করা বলে মনে করেন ছাত্রকল্যাণের কর্মীরা।তারা আরো বলেন,পৃথিবীর যশ-খ্যাতি কিংবা বাহ বা পাওয়া তাদের লক্ষ নয় তারা মানুষকে সাহায্যের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই।উক্ত সংস্থাটি মূলত, সদস্যদের দেওয়া মাসিক চাঁদা ,যাকাত-ফিৎরা,শুভাকাঙ্ক্ষীদের দেওয়া অর্থ থেকে চলে।তাই, মানবতার ব্যাপক কল্যাণে সকল মানবিক মানুষদের কে পাশে চাই ছাত্রকল্যাণ সংস্থা।সংস্থাটি আরো জানায়,সমস্ত বাংলাদেশ ব্যাপী তারা কাজ করতে চাই-ঘুচাতে চাই কিছুটা হলেও অসহায়-দরিদ্রের,দুঃখ-কষ্ট।এগিয়ে যাক মানবতাপ্রেমীরা জয় হোক মানবতার।দোয়া, শুভকামনা এবং অবিরাম ভালোবাসা রইলো সেচ্ছাসেবীদের জন্য।

Post a Comment

0 Comments