নিজস্ব প্রতিনিধিঃ
হেফাজতে ইসলামের আমীর জুনায়েদ বাবুনগরী গুরুতর অসুস্থ হলে তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হাটহাজারী মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা ইয়াহিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ সকাল সাড়ে ১০টার দিকে বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাঁকে চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকায় সিএসসিআর হাসপাতালে নেওয়া হয়।
হাটহাজারী মাদ্রাসা থেকে প্রকাশিত মাসিক মঈনুল ইসলাম পত্রিকার নির্বাহী সম্পাদক মনির হোসেন বলেন, ওই হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক বাবুনগরীকে মৃত ঘোষণা করেন।
জুনায়েদ বাবুনগরী স্ত্রী, পাঁচ মেয়ে, এক ছেলেসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
২০২০ সালে হেফাজতের আমির হন জুনায়েদ বাবুনগরী। এর আগে তিনি এ সংগঠনের মহাসচিব পদে ছিলেন। এ ছাড়া তিনি চট্টগ্রামের মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক ছিলেন।

0 Comments
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিউজে মন্তব্য করার জন্য। আপনার মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ সুতরাং কোন প্রশ্ন থাকলে করতে পারেন।