শার্শা থানার হাতেম আলী সরদার হত্যা মামলার আসামী গ্রেফতার

 


শার্শা থানার হাতেম আলী সরদার হত্যা মামলার আসামী গ্রেফতার 


শার্শা থানার হাতেম আলী সরদার হত্যা মামলার আসামীকে গ্রেফতার ও মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। জানা গেছে, গত ১৩/০৮/২০২১ তারিখ বেলা অানুমানিক ১২:০০ টার সময় মোছাঃ আসমা খাতুন এর বড় ভাসুর মোঃ জহুর আলী সরদার এর সাথে আসামীদ্বয়ের রাস্তা দিয়ে চলাচলের বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। তার জেরে গত ১৩/০৮/২০২১ তারিখ বাদিনীর স্বামী ভিকটিম হাতেম আলী সরদার (৩৪) জুম্মার নামাজের পর দুপুরের খাওয়া-দাওয়া শেষে বাড়িতে বিশ্রামে থাকা কালে একই তারিখ বিকাল আনুমানিক ০৩:০০ টার সময় মোঃ বাবলু সরদার (৩২), মোঃ জাহাঙ্গীর সরদার(৩৫) বাড়ির চলাচলের রাস্তার বিষয়ে আলোচনার কথা বলে মোছাঃ আসমা খাতুন স্বামীকে রাস্তায় ডেকে নিয়ে যায় এবং বাদিনীর স্বামী সরল বিশ্বাসে তাদের কথা মত রাস্তার বিষয়টি আপোষ-মীমাংসা করার উদ্দেশ্যে শার্শা থানাধীন লাউতাড়া গ্রামস্থ বাদিনীর বসত ঘরের পশ্চিম পার্শ্বে আসামীদের বসত বাড়ির সামনে কাঁচা রাস্তায় পৌঁছানো মাত্রই বিকাল আনুমানিক ০৩.১৫ পিএম সময় আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে মোঃ আসমা খাতুনের স্বামীকে হত্যার উদ্দেশ্যে আসামীর হাতে থাকা বাঁশের ভারী লাঠি দিয়ে মাথা লক্ষ্য করে আঘাত করলে উক্ত আঘাতে হাতেম আলীর মাথার বাম পার্শ্বে লেগে মারাত্মক গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে পড়ে গেলে অন্য আসামীর হাতে থাকা লাঠিদ্বারা শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে জখম করে। 
তখন হাতেম আলীর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামীরা ঘটনাস্থল হতে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে এই মামলার হাতেম আলীকে প্রথমে যশোর সদর হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে ভিকটিম চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৫/০৮/২০২১ তারিখ দুপুর অনুমান ০১:০০পিএম টার সময় হাতেম আলী মৃত্যুবরন করেন। এ সংক্রান্ত শার্শা থানার মামলা হয় মামলা নং-০৬, তাং-১৫/০৮/২১ ধারা-৩০২/৩৪ আদালতে অভিযোগ করেন। যশোর পুলিশ সুপার যশোর মহোদয়ের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি) জনাব জাহাঙ্গীর আলম মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা শাখার উপর ন্যাস্ত করেন। 
অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা জনাব রুপন কুমার সরকার, পিপিএম মামলাটির তদন্তভার এসআই মোঃ সোলাইমান আক্কাস এর উপর ন্যাস্ত করেন। এই অভিযানে, পুলিশ সুপার মহোদয়ের দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি (পুলিশ সুপার ভারপ্রাপ্ত) জনাব জাহাঙ্গীর আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জনাব সাইফুল ইসলাম দ্বয়ের তত্ত্বাবধানে জনাব রুপণ কুমার সরকার, পিপিএম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ সোলাইমান আক্কাস, এসআই মোঃ শামীম হোসেনদ্বয়ের সমন্বয়ে গঠিত একটা পুলিশের টিম তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীদ্বয়ের অবস্থান সনাক্ত করে। আজ ১৯/০৮/২০২১ তারিখ মধ্য রাত ০২:০৫ এ এম ঘটিকার সময় অভিযান পরিচালনা করে যশোর কোতয়ালী মডেল থানাধীন বলরামপুর গ্রামের মোঃ আজগর আলী সরদার এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে প্রত্যেক্ষভাবে জড়িত আসামী মোঃ বাবলু সরদার (৩২), মোঃ জাহাঙ্গীর সরদার (৩৫) কে গ্রেফতার করেন এবং তাদের সাথে থাকা ০২ টি মোবাইল ফোন জব্দ করেন। আসামী ও মামলার ভিকটিম মৃত হাতেম আলী পরস্পর আত্মীয়-স্বজন। পূর্ব থেকে জমি নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে মর্মে আসামীরা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানা হলো মোঃ বাবলু সরদার (৩২), মোঃ জাহাঙ্গীর সরদার (৩৫), উভয় পিতামৃত- মশিয়ার সরদার, গ্রাম লাউতাড়া, থানা-শার্শা, জেলা-যশোর। 
 সূত্রঃ বাংলাদেশ পুলিশ যশোর

Post a Comment

0 Comments