যশোরের ঝিকরগাছায় রাস্তারপাশ থেকে ১ জনের লাশ উদ্ধার

 

যশোরের ঝিকরগাছায় রাস্তারপাশ থেকে ১ জনের লাশ উদ্ধার 

যশোরের ঝিকরগাছা গদখালী ইউনিয়ন এর ফতেপুর গ্রামের হিন্দু পাড়া এলাকা থেকে ১ জন ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, রাস্তার পাশে পড়ে থাকতে দেখে মৃত ব্যক্তিকে। স্থানীয় লোকজন রাস্তা দিয়ে চলাচলের সময়  ফতেপুর হিন্দু পাড়ার পাশে পড়ে থাকতে দেখে মৃত দেহটিকে। পরে পুলিশকে খবর দিলে এসে ময়নাতদন্তের জন্য লাশটিকে মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে মৃত ব্যাক্তির নাম জানা গেছে মোঃ সাকাত,  গ্রাম সদিরালী থানা ঝিকরগাছা জেলা যশোর।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক বলেন, আমরা খবর পেয়েছি ফতেপুর গ্রামে একজনের লাশ পড়ে থাকতে দেখা গেছে রাস্তার পাশে, আমরা এসে লাশটিকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি তদন্তের জন্য। 

তিনি আরও বলেন, প্রাথমিক ভাবে বোঝা যাচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড সংঘটিত হয়েছে আমরা তদন্ত করছি বিষয়টি নিয়ে। পূর্ব শত্রুতার জেরে হত্যা কান্ড ঘটতে পারে বলে স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্তারিত জানতে পারবো তদন্ত শেষে। 

Post a Comment

0 Comments