বাংলাদেশে সুশিক্ষিত জাতি বিনির্মানে অধ্যাপক মুস্তাহিদুরের অবদান অনস্বীকার্য

 

বাংলাদেশে সুশিক্ষিত জাতি বিনির্মানে অধ্যাপক মুস্তাহিদুরের অবদান অনস্বীকার্য


 নিজস্ব প্রতিনিধিঃ দেশ ও জাতির কল্যাণে শিক্ষার প্রসার তথা একটি সুশিক্ষিত জাতি বিনির্মাণে অধ্যাপক মুস্তাহিদুর রহমান নিরলসভাবে কাজ করে গেছেন। বাংলাদেশে একটি শক্তিশালী অর্থনীতির বুনিয়াদ গড়ে তুলতে গবেষণা ও বিশ্লেষণের মাধ্যমে একজন অর্থনীতিবিদ হিসেবে তার কাজ জাতি শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। তিনি ছিলেন একজন দক্ষ ও যোগ্য শিক্ষা প্রশাসক। আজকের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পাঠ্যক্রম ও অবকাঠামোগত আধুনিকায়নের শুরু হয়েছিলো তার হাত ধরে, তিনি ভাইস-চ্যান্সেলর থাকা অবস্থায়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি থাকাকালীন সময়ে শিক্ষকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় তাঁর অবিস্মরণীয় অবদানের কথা শিক্ষক সমাজ চিরদিন শ্রদ্ধার্ সাথে স্মরণ করবে। তাঁর ইন্তেকালে জাতি একজন জ্ঞানী ও পণ্ডিত ব্যক্তিকে হারালো। আমি অধ্যাপক মুস্তাহিদুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

Post a Comment

0 Comments