বেনাপোলে ৩ কেজি গাঁজাসহ ১জন গ্রেফতার
ইমামুল বাসার, উপজেলা প্রতিনিধিঃ
বেনাপোল সীমান্ত থেকে ৩ কেজি গাঁজা ও একটি বাইসাইকেলসহ মনিরুল ইসলাম (২৫) নামে এক মাদক চোরা কারবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ আগষ্ট) বেনাপোলের ডুবপাড়া থেকে তাকে আটক করে পুলিশ। আটকৃত মনিরুল বেনাপোল পোর্ট থানার মানকিয়া গ্রামের ছিদ্দিক আলীর ছেলে।
পুলিশ জানিয়েছে, মাদক পাচারের গোপন খবরের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার এসআই রোকনুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ডুবপাড়া গ্রামস্থ নুর ইসলামের বাড়ীর সামনের রাস্তার উপর থেকে তাকে আটক করা হয় তাকে। আটক মনিরুলের কাছ থেকে ৩ কেজি গাঁজা ও ১ টি পুরাতন বাইসাইকেল জব্দ করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানিয়েছেন, আটকৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর জেল আদালতে পাঠানো হবে।

0 Comments
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিউজে মন্তব্য করার জন্য। আপনার মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ সুতরাং কোন প্রশ্ন থাকলে করতে পারেন।