ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় বাবা ছেলের মৃত্যু
নিজস্ব প্রতিনিধিঃ
ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় বাবা ছেলের মৃত্যু
যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ রবিবার ৮ আগষ্ট ২০২১ দুপুর ৩টার দিকে বল্লা সাদিপুর বাঁশ তলা এলাকায় দূর্ঘটনাটি ঘটে। ঘটনা স্থানে জোহর আলী নামে (৫০) মৃত্যু হয়েছে। ও হাসপাতালে নেওয়ার পরে আক্তারুজ্জামান আক্তার নামে ছেলের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে নিহতের বাড়ি ঝিকরগাছা থানার নির্বাসখোলা ইউনিয়ন এর নিশ্চিন্তপুর গ্রামে।
স্থানীয় মানুষদের ভাষ্যমতে, মোটরসাইকেল ও পিক-আপের সাথে সংঘর্ষে দূর্ঘটনাটি ঘটেছে।
দূর্ঘটনার পরে স্থানীয় লোকজন তাদেরকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায় এবং আক্তারুজ্জামান আক্তার (২৫) নামে ছেলর চিকিৎসাধিন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয়।
এদিকে, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক বলেন,
বল্লা সাদিপুর এলাকায় মোটরসাইকেল ও পিক-আপের সাথে সংঘর্ষে দূর্ঘটনাটি ঘটেছে।
নিহতের বাড়ি ঝিকরগাছা থানার নির্বাসখোলা ইউনিয়ন এর নিশ্চিন্তপুর গ্রামে।


0 Comments
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিউজে মন্তব্য করার জন্য। আপনার মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ সুতরাং কোন প্রশ্ন থাকলে করতে পারেন।