মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন ইসমাইল সাবরি

 


মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন ইসমাইল সাবরি 

আন্তর্জাতিক ডেস্কঃ
নতুন করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ইসমাইল সাবরি ইয়াকোব। জানা গেছে তিনি দেশটির বৃহত্তম রাজনৈতিক দল ইউএমএনওর (ইউনাইটেড মালয়েজ ন্যাশনাল অর্গানাইজেশন) এর নেতা ছিলেন। আজ শুক্রবার ২০ আগস্ট ২০২১ তাকে এ পদে নিয়োগ দিয়েছেন মালয়েশিয়ার রাজা আল সুলতান আব্দুল্লাহ। এ খবরটি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। জানা গেছে এর আগে গত ১৬ আগস্ট ২০২১ রাজার কাছে পদত্যাগপত্র জমা দেন সাবেক প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন। তার মন্ত্রিসভারও পতন ঘটেছিল । এতদিন ধরে মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন ইসমাইল সাবরি ইয়াকোব। এবার প্রধান মন্ত্রী হলেন। মালয়েশিয়ার রাজার দফতর থেকে জানা গেছে, পার্লামেন্ট দেওয়ান রাকাইতে আয়োজিত আস্থাভোটে ২২২ জন আইনপ্রণেতার মধ্যে ১১৪ জন ইসমাইল সাবরি ইয়াকোবের পক্ষে ভোট দিয়েছেন। ২০২০ সালে একইভাবে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও মালয়েশিয়ান ইউনাইটেড ইনডিজেনাস পার্টির নেতা মুহিদ্দিন ইয়াসিন।

Post a Comment

0 Comments