চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে একই গ্রামের ২০ জন নিহত

 


চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে একই গ্রামের ২০ জন নিহত

 চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে একই গ্রামের ২০ জন নিহত আজ বুধবার ৪ আগষ্ট ২০২১ আনুমানিক ঠিক ১২ টার দিকে। হঠাৎ কালো মেঘের গর্জন শুরু হয়ে যায়, এসময় নৌকাযোগে পদ্ম নদী পাড় হয়ে যাচ্ছিল একটি বরযাত্রীর নৌকা। পথিমধ্যে গন্তব্যস্থল ঘাটের পৌঁছানোর আগেই আকাশের বিকট শব্দ হয় আর এতে ঘটনাস্থলে ২০জন নিহত হয়।
 আর বজ্রপাতে ১৫ জন ছাড়িয়ে ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। বুধবার (৪ আগস্ট) চাঁপাইনবয়াবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরপাঁকা ইউনিয়নের নয়-রশিয়া ঘাটে পদ্মা নদী পারাপারের সময় এ ঘটনাটি ঘটে। এই বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের সংখ্যা প্রথমে ১৫ জন ছিল। এখন দুপুরে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৪জন শিশুও রয়েছে এবং বাকিরা নারী পুরুষ।
 তিনি আরও জানান, নৌকাটি দক্ষিণ পাকা গ্রামের ঘাটে এসে পৌঁছার পরপরই বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে নৌকাটিতে থাকা মানুষদের ক্ষতগ্রস্ত হয়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন মাস্টার জানিয়েছেন, পার্শ্ববর্তী ইউনিয়ন সদর উপজেলার নারায়নপুর থেকে বউভাতের অনুষ্ঠানে আসার পথে বজ্রপাত হলে তাদের মৃত্যু ঘটে। তিনি আরও বলেন, মৃতদের মধ্যে ১৯ জন বউ ভাতের অনুষ্ঠানে যাচ্ছিলেন। 
এছাড়াও একজন উপজেলার দক্ষিণ পাকা গ্রামের নৌকার মাঝি ছিল। নৌকায় মোট ৫৫ জন যাত্রী ছিল। এদিকে, নিহত বর যাত্রীদের নিথর মরদেহগুলো নৌকায় ছড়িযে ছিটিয়ে পড়ে রযেছে। অপরদিকে, মর্মান্তিক এমন বজ্রপাতে মৃত্যুর ঘটনায় চারদিকে বইছে শোকের মাতম। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Post a Comment

0 Comments