টি-টোয়েন্টি থেকে সাময়িক বিরতিতে যাওয়ার ঘোষণা তামিমের
স্পোর্টস ডেস্ক। গত জিম্বাবুয়ে সফরে চোট পাওয়ায় দেশ সেরা ওপেনার তামিম ইকবালকে চিকিৎসকেরা আট সপ্তাহের জন্য রিহ্যাবের সুপারিশ করেন। ওডিআই সিরিজ শেষ না করেই দেশে ফেরত আসেন দেশ সেরা ওপেনার। কয়দিন আগেই বিসিবির চিকিৎসকরা জানান- ইনজুরি থেকে অনেকটাই সুস্থ হয়ে যাওয়ায় আসন্ন নিউজিল্যান্ড সফরে দলে দেখা যেতে পারে তাকে।
তামিম ইকবাল কেন বিরতিতে যাওয়ার ঘোষণা দিলেন?
কিন্তু আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে নির্বাচক এবং চিকিৎসকরা নিউজিল্যান্ডের বিপক্ষে তাকে দলে নেয়ার ব্যাপারে সাবধানতা অবলম্বন করেন। অবশেষে সবাইকে চমকে দিয়ে আজ দুপুর ১টায় হঠাৎ ফেসবুক লাইভে এসে তামিম ইকবাল জানান- দীর্ঘদিন দলের বাইরে থাকায় এবং খেলোয়াড়ী ফিটনেস না থাকায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না তিনি। এই বিষয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর সাথে ফোনে কথা বলে এ সিদ্ধান্ত নেন। তামিম ইকবাল ফেসবুক লাইভে আরো বলেন- "আমার অবর্তমানে দলের অন্যান্য ওপেনাররা ভালো খেলছেন এবং আমি যদি এখন দলে ফিরি, ফেরি তাহলে তাদের সাথে অন্যায় করা হবে। তাছাড়া দীর্ঘদিন আমি খেলার মধ্যে নেই। সবদিক বিবেচনা করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছি। " তামিম ইকবাল আরো জানান আন্তর্জাতিক ম্যাচে না খেললেও ডোমেস্টিক কোন টি-টোয়েন্টি ম্যাচ এবং দেশের বাহিরে কোন টি-টুয়েন্টি লীগে খেলার আমন্ত্রণ পেলে খেলা চালিয়ে যাবেন। এতে, ম্যাচ খেলার পাশাপাশি ম্যাচ ফিটনেসও ধরে রাখতে পারবেন বলে আশা করছেন তিনি। সবশেষে মিডিয়াকর্মী এবং সাংবাদিক ভাই বোনদের উদ্দেশ্যে বলেন এই বিষয়ে কেউ যেন তাকে ফোন করলে অথবা হোয়াটস্যাপ ম্যাসেজে বিরক্ত না করেন। তিনি স্পষ্ট উল্লেখ করে বলেছেন - কারো চাপে পড়ে নয়, বিসিবি সভাপতি এবং প্রধান নির্বাচকের সাথে কথা বলেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।


0 Comments
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিউজে মন্তব্য করার জন্য। আপনার মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ সুতরাং কোন প্রশ্ন থাকলে করতে পারেন।