প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ
স্পোর্টস ডেস্কঃ
৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ১ম ম্যাচে সফরকারী নিউজিল্যান্ড কে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
মিরপুরের হোম অফ ক্রিকেট শেরে বাংলা স্টেডিয়ামে বিকাল ৪ টায় শুরু হওয়া ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম ল্যাথাম।
ম্যাচের প্রথম ওভারের তৃতীয় বলেই
কার অবদান সবচেয়ে বেশি?
নিউজিল্যান্ডের ওপেনার রবীন্দ্রকে (০) কট অ্যান্ড বোল্ড করে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন মেহেদী হাসান। সাকিব আল হাসানও নিজের প্রথম ওভারেই ইয়ং (৫ রান) এর উইকেট শিকার করেন।
ম্যাচের ৪র্থ এবং নিজের হে ২য় ওভারেই লেফট আর্ম অর্থডক্স স্পিনার নাসুম আহমেদ এক ওভারেই নিউজিল্যান্ড দলের অভিজ্ঞ ব্যাটসম্যান কলিন ডি গ্র্যান্ডহোম এবং ব্রণ্ডেল কে সাজঘরে ফেরান। মাত্র ৯ রানে ৪ উইকেট হারিয়ে তখন দুঁকছিলো নিউজিল্যান্ড দল।
এরপর অধিনায়ক টম লাথাম এবং হেনরি নিকোলস এর ৩৪ রানের পার্টনারশিপে কিছুটা ঘুরে দাঁড়াবার চেষ্টা করে নিউজিল্যান্ড। কিন্তু, দলীয় ৪৩ রানের মাথায় সাইফুদ্দিনের বলে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফেরেন টম ল্যাথাম (১৮ রান)। পরের ওভারেই হেনরি নিকোলস ১৮ রান করে সাইফুদ্দিনের বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান। শেষের দিকে আর কোন ব্যাটসম্যান বলার মত কোন রান্না করতে পারায় মাত্র ৬০/১০ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড দলের ইনিংস। বাংলাদেশের বিপক্ষে ক্রিকেট বিশ্বের কোন একটি দলের এটাই এক ইনিংসে সর্বনিম্ন রানের রেকর্ড। বাংলাদেশ দলের হয়ে মোস্তাফিজ ৩টি, সাকিব, নাসুম আহমেদ এবং সাইফুদ্দিন ২টি করে উইকেট লাভ করেন। এছাড়াও মেহেদি হাসান একটি উইকেট পান।
মাত্র ৬১ রানের লক্ষ্যে খেলতে নেমে ২য় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ দল। মোহাম্মদ নাঈম শেখ মাত্র ১ রান করে অভিষিক্ত মেককন্সি এর শিকারে পরিণত হন। পরের ওভারেই অস্ট্রেলিয়া সিরিজে না খেলা ওপেনার লিটন দাস (১ রান) আই জাস্ট প্যাটেলের বলে স্টাম্পিং হয়ে যান।
শাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম এর ৩০ রানের পার্টনারশিপে বাংলাদেশ দল প্রাথমিক বিপর্যয় হতে রক্ষা পায়। রাচীন রবীন্দ্র এর হঠাৎ এক ফ্লাইটেড ডেলিভারি বুঝতে না পেরে উইকেটকিপার টম লাথামের গ্লাভসে ধরা পড়েন এই ম্যাচে এক ইনিংসে সর্বোচ্চ রান করা সাকিব আল হাসান (৩৩ বলে ২৫ রান)।
এরপরে মুশফিকুর রহিম (১৬) এবং মাহমুদুল্লাহ রিয়াদের (১৪) অবিচ্ছিন্ন ২৫ রানের জুটিতে বাংলাদেশ দল মাত্র ১৫ ওভারেই জয় নিশ্চিত করে বাংলাদেশ দল।
বেটে ব্যাটিং এবং বোলিংয়ে অনবদ্য অল রাউন্ড পারফরম্যান্সের কারণে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
২য় ম্যাচ কবে খেলা হবে?
সিরিজের ২য় ম্যাচে আগামী 3 সেপ্টেম্বর ২০২১ দুই দল আবার মুখোমুখি হবে।


0 Comments
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিউজে মন্তব্য করার জন্য। আপনার মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ সুতরাং কোন প্রশ্ন থাকলে করতে পারেন।