এবার ইউটিউব এ ৫০০ সাবস্ক্রাইবার হলেই কমিউনিটি ট্যাব

 


এবার ইউটিউব এ ৫০০ সাবস্ক্রাইবার হলেই কমিউনিটি ট্যাব 

 এবার থেকে চ্যানেলে ৫০০ সাবস্ক্রাইবার পূর্ণ হলেই ইউটিউবে মিলবে কমিউনিটি ট্যাব। এর আগে এই ট্যাবের অ্যাক্সেস পেতে কমপক্ষে এক হাজার সাবস্ক্রাইবারের প্রয়োজন হত। আগামী১২ অক্টোবর থেকে ৫০০ সাবস্ক্রাইবারসহ যে কোন চ্যানেলের ক্রিয়েটর কমিউনিটির অ্যাক্সেস পাবেন বলে জানিয়েছে ইউটিউব কতৃপক্ষ। ইউটিউব এর একটি অফিসিয়াল ব্লগ পোস্ট থেকে জানা গেছে, একটি চ্যানেলের ৫০০ সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাওয়ার পর কমিউনিটি পোস্ট ক্রিয়েট করার অপশনটি প্রদর্শিত হতে এক সপ্তাহ পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে জানানো হয়। এর পাশাপাশি যে সব চ্যানেলের ৫০০ এর কম সাবস্ক্রাইবার থাকবে, তাদের জন্যও ভবিষ্যতে একটি সুখবর দেওয়ার প্রতিশ্রুতি নেওয়া হচ্ছে বলে জানানো হয়। 

কবে থেকে শুরু হবে কমিনিউটি ট্যাব?

 এইদিকে আগামী ১২ অক্টোবর ২০২১ থেকে চ্যানেল থেকে ডিসকাশন ট্যাব সরিয়ে দেবে ইউটিউব কতৃপক্ষ। এই সময়ের আগে শুধু ডেস্কটপের চ্যানেল পেজ থেকে ডিসকাশন ট্যাব অ্যাক্সেস করা যাবে বলে জানানো হয় ব্লগ পোস্টে।

কোন ট্যাব তুলে নেওয়া হবে?

 এই ডিসকাশন ট্যাবটিকে রিপ্লেস করার জন্য নতুন কমিউনিটি ট্যাবটি ডিজাইন করা হয়েছে। ইউটিউব ব্যবহারকারীদের দুর্দান্ত কমিউনিটি পোস্ট এক্সপেরিয়েন্স প্রদানের জন্য ইউটিউব ইতোমধ্যেই অনেক নতুন নতুন ফিচার যুক্ত করেছে এবং যুক্ত করতে যাচ্ছে।

ইউটিউবে কি কি নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে?

 আহামী ভবিষ্যতেও আরও নতুন উপায় রোলআউট করবে বলে জানান গুগলের মালিকানাধীন থাকা এই প্রতিষ্ঠানটির বিশেষজ্ঞরা। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট হচ্ছে এি ইউটিউব প্লাটফর্ম।

Post a Comment

0 Comments