সুখবর পেল বাংলাদেশ! টি-টোয়েন্টি র্যাংকিং এর ৭ এ উঠলো দল
স্পোর্টস ডেস্ক। গত বুধবার ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ১ম ম্যাচে সফরকারী নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারানোর পরের দিনই সুখবর পেল বাংলাদেশ ক্রিকেট টিম। আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিং এর ৭ নম্বরে জায়গা করে নিলো দেশ। আজ বৃহস্পতিবার আইসিসি থেকে প্রকাশিত র্যাংকিং ১ম স্থানে অবস্থান করছে ইংল্যান্ড। ২য় স্থানে ইন্ডিয়া, ৩য় স্থানে পাকিস্তান, ৪ এ নিউজিল্যান্ড, ৫ এ সাউথআফ্রিকা, ৬ষ্ঠ স্থানে অস্ট্রেলিয়া, ৭ এ বাংলাদেশ, ৮ এ আছে আফগানিস্তান দল, ৯ এ আছে শ্রীলঙ্কা দল এবং ১০ নাম্বারে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম। চলমান এই নিউজিল্যান্ড সিরিজে আরো কয়েকটি জয় পেলে র্যাংকিং এর ৫ নাম্বারে উঠার সুযোগ পাবে বাংলাদেশ ক্রিকেট দল। এমন জয়ের ধারাবাহিকতা বজায় রাখলে সামনে আরো ভালো এগিয়ে যেতে পারবে বলে ধারনা করছে ক্রিকেট বিশ্লেষকরা।


0 Comments
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিউজে মন্তব্য করার জন্য। আপনার মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ সুতরাং কোন প্রশ্ন থাকলে করতে পারেন।