আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুনে পুড়ে ১০ জন আহত

 


আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুনে পুড়ে ১০ জন আহত

 ডেস্ক রিপোর্টঃ আজ সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানা ও একটি শ্রমিক কলোনিতে পৃথকভাবে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এবং আগুনে পুরে গেছে শ্রমিক কলোনির সাতটি কক্ষ। ও আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে কমপক্ষে ১০ জন ব্যাক্তি। আজ রবিবার ৫ সেপ্টেমবার ভোর রাতে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের সুবন্দী তালতলা এলাকায় ঘটনাটি ঘটেছে। এলাকাবাসী জানিয়েছেন, আজ ভোর রাতে ওই বাড়িতে একটি রুমে হঠাৎ করে আগুন লেগে যায়। 
এ আগুনের তীব্রতা আস্তে আস্তে বেশি হওয়ায় আরও ছয়টি রুমে তা ছড়িয়ে পড়ে ক্রমান্বয়ে। এতে করে মোট সাতটি ক্ক্ষ পুড়ে ছায় হয়ে যায়। পরে খবর পেয়ে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে সফল হন। জানা গেছে, বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিসের লোকজন। অপরদিকে আশুলিয়ার ইউনিক এলাকার একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ৫ সেপ্টেমবার রবিবার সকাল ৮টার দিকে আশুলিয়ার জামগড়া ইউনিক এলাকায় ঘটনাটি ঘটেছে এবং জানা গেছে ঔ ওই কারখানায় আগুন লাগে। 
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানিয়েছেন, সকালে বহুতল ভবনের কারখানাটির তৃতীয় তলায় এ আগুনের সূত্রপাত হয়। তিনি আরও বলেন, আমাদের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে এক ঘণ্টার চেষ্টায় সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

Post a Comment

0 Comments